শিশুর স্বাস্থ্য ও পুষ্টি: ঝিনাইদহে এসএমসির ‘ব্লু স্টার’ কর্মীর ক্যাম্পেইন
সোশাল মার্কেটিং কোম্পানি- এসএমসির স্বাস্থ্যসেবা কর্মীদের নেটওয়ার্ক ‘ব্লু-স্টার’-এর আওতায় ঝিনাইদহে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি হয়েছে।
ঝিনাইদহের সাধুহাটি বাজারে অনুষ্ঠিত ‘গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রোমোশন (জিএমপি)’ শিরোনামে ওই সচেতনতামূলক ক্যাম্পেইনটি এ বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিলেন এসএমসি-র ‘ব্লু-স্টার’ স্বাস্থ্যকর্মী নূর বক্স।
দুই দশকের বেশি সময় ধরে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে এসএমসি-র নন-গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনারদের নেটওয়ার্ক ‘ব্লু স্টার’।
এর আওতায় কাজ করছেন ৭ হাজার স্বাস্থ্যসেবাদানকারী। অর্থাৎ, দেশের প্রায় প্রত্যেক ইউনিয়নে গড়ে দুইজন করে ‘ব্লু-স্টার’ স্বাস্থ্যসেবাদানকারী রয়েছেন।
কমিউনিটি পর্যায়ে বেসরকারি খাতের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
সাধুহাটি বাজারে আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনে পুষ্টি সম্পর্কিত তথ্য এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের সামগ্রিক পুষ্টির উন্নতির জন্য পরামর্শ দেন ব্লু-স্টার কর্মী নূর বক্স।
ক্যাম্পেইনে অভিভাবকদের মধ্যে শিশুর শারীরিক বৃদ্ধি সম্পর্কিত তথ্য, শিশুদের রক্তস্বল্পতা এবং অপুষ্টি প্রতিরোধে খাদ্যে অনুপুষ্টি যোগের (এসএমসি মনিমিক্স) গুরত্ব নিয়ে আলোচনা করেন তিনি। এর পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরিষেবাও দেন।
‘জিএমপি’ ক্যাম্পেইনে মোট ১৩৪ জন মা তাদের শিশুদের নিয়ে অংশ নেন। ১১৮ জন অভিভাবকের মধ্যে এসএমসির মনিমিক্স বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো. নাজির উদ্দিন বলেন, “এসএমসির মনিমিক্স হল শিশুদের অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের সেরা সমাধান।”
শিশুর স্বাস্থ্য ঠিক রাখতে ও পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করায় ব্লু-স্টার সেবাকর্মীদের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
এ বছরের জুন মাস পর্যন্ত এসএমসির ‘ব্লু স্টার’ সেবাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ৪৭টি স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনের আয়োজন করেন। এসব কর্মসূচিতে পাঁচ হাজার ৪২৩টি শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
পাশাপাশি ৬ হাজার ৬৫০ জন মাকে মনিমিক্সের উপকারিতা এবং শিশুর পুষ্টির ঘাটতিজনিত বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য সহায়তা দেওয়া হয় এসব কর্মসূচিতে।
ডিসক্লেইমার এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়। |
