জাপান-বাংলাদেশ হাসপাতালের সঙ্গে ইউসিবির চুক্তি
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।
মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
চুক্তি অনুযায়ী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্যাথলজি রেডিওলজিসহ বিভিন্ন সেবায় ইউসিবি ক্রেডিট, ডেবিট কার্ড গ্রাহক এবং ইউসিবি কর্মকর্তা-কর্মচারীরা ৪০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
এছাড়া ইউসিবি কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ উপভোগ করতে পারবেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী ও জাপান-বাংলাদেশ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম চুক্তিতে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার আর এম সামিউল হাসান উপস্থিত ছিলেন।
