২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশন এম্পোরিয়ামে ‘সুপারহিট’ অফার

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আরএফএল গ্রুপের ইলেক্ট্রনিকস পণ্যের রিটেইল চেইনশপ ভিশন এম্পোরিয়ামে শুরু হচ্ছে আড়াই মাসব্যাপী ‘সুপারহিট’ অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 01:38 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

এই অফারের আওতায় ভিশন এম্পোরিয়াম থেকে এলইডি টিভি কিনে তিনশজন ক্রেতা পাবেন ফ্রি এলইডি টিভি। এছাড়া রয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার ক্যাশব্যাক অফার।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় ফুজি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অফারের ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই অফার বিশ্বকাপ ক্রিকেটের শেষ দিন পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে পাল বলেন, এবারের বিজয়ীদের নির্বাচিত করা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। ফলে কোনো রকম দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না।

দেশে ভিশন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে পণ্যের উৎপাদন খরচ কমে আসছে এবং ক্রেতারা সহজে ভিশন ব্র্যান্ডের পণ্য কিনতে পারছেন।

“ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্যের সমাহার থাকায় এরইমধ্যে তা ক্রেতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামনে ঈদ, পূজা ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মানুষের টিভি কেনার প্রয়োজন হবে। এই উপলক্ষে ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কেনায় ক্রেতাদের আগ্রহী করতে এমন অফার নিয়ে এসেছি।”

ঢাকাসহ সারা দেশে ভিশন এম্পোরিয়ামের ১৬৫টি শোরুম রয়েছে। এসব আউটলেটে ১৯ ইঞ্চি থেকে শুরু করে ৭৫ ইঞ্চি পর্যন্ত ২০টির বেশি মডেলের টিভি পাওয়া যাচ্ছে। দাম সর্বনিম্ন ১১ হাজার ৮শ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত।

আরএফএল রিটেইলের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম বলেন, ক্রেতারা টিভি কেনার পর একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। সেটি ঘষলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পুরস্কারের খবর।

অনুষ্ঠানে আরফএল ইলেক্ট্রনিক্সের হেড অব অপারেশন মাহবুবুর রহমান, আরএফএল রিটেইলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান ও ভিশন এম্পোরিয়ামের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।