২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এল 'আমারণ' ব্যাটারি

বাংলাদেশের বাজারে 'আমারণ' নামে মোটর সাইকেলের ব্যাটারি নিয়ে এসেছে ভারতের আমারণ অটোমোটিভ ব্যাটারি এবং সীসা এসিড ব্যাটারি প্রস্তুতকারক 'আমারা রাজা ব্যাটারি লিমিটেড (এআরবিএল)'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে আমারণ ব্যাটারির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে আমারণ ব্যাটারির অনুমোদিত পরিবেশক রিপন অটোজ।

রিপন অটোজের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়াজ উদ্দিন রিপন বলেন, "আমারণ ব্যাটারির গুণগতমান শুধুমাত্র প্রতিশ্রুত নয় বরং নিশ্চিত। নতুন ধরনের প্রযুক্তির সাথে গ্রাহকরা এখন দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের সুযোগ পাবেন।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমারণ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ছাড়া গ্রাহকদের দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা দিচ্ছে। এছাড়া এটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনবিহীন, সম্পূর্ণ চার্জযুক্ত এবং ফ্যাক্টরিতেই সক্রিয় করা হয় এমন ব্যাটারি। এটি বেস্ট ইন ক্লাস (বিআইসি) ভেন্টস সম্পন্ন যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

আমারণের ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে আমরা রাজা ব্যাটারি লিমিটেডের দক্ষিণ এশিয়া প্রধান মনিশ তুলি বলেন, "অচিরেই বাংলাদেশ টু হুইলারের একটি বড় বাজারে পরিণত হবে। আমাদের মানসম্পন্ন পণ্যে ক্রেতা, ডিলার ও ব্যবহারকারী সকলেই উপকৃত হবেন।"

আমারা রাজা ব্যাটারি লিমিটেড আমারা রাজা গ্রুপের একটি ফ্ল্যাগশিপ কোম্পানি।