ব্র্যাক ব্যাংক ও এজ অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি
মিউচুয়াল ফান্ড ‘এজ বাংলাদেশ মিউচুয়াল ফান্ড’ এর জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে একটি ‘কাস্টডিয়াল চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য এজ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে কাস্টডিয়াল সেবা দেবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার খন্দকার সাফওয়ান সাদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
