২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বশ হোম অ্যাপ্ল্যায়েন্সের প্রথম শো রুম

জার্মানির খ্যাতনামা ব্র্যান্ড ‘বশ’ বাংলাদেশে তাদের প্রথম শো রুম চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 02:21 AM

Updated : 08 Apr 2022, 06:27 PM

রাজধানীর গুলশান ১ নম্বরে এই শো রুমে গ্রাহকরা বশ ব্র্যান্ডের হোম অ্যাপ্ল্যায়েন্স পাবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জার্মান কোম্পানি বিএসএইচ হুহেরাত জিএমবিএইচ এবং বাংলাদেশি কোম্পানি এডিসন ইলেক্ট্রনিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে।

বিএসএইচ হোম অ্যাপ্ল্যায়েন্সের  চিফ এক্সিকিউটিভ অফিসার আলোনসোকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বশ এর ছোট বড় সকল গৃহস্থালি যন্ত্রপাতি বিদ্যুৎ সাশ্রয়ী বলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বেশি উপযুক্ত।”

বিএসএইচের বিস্তৃত পণ্য সম্ভারের মধ্যে রয়েছে স্টোভ, ওভেন, এক্সট্র্যাকটর হুড, ডিশওয়াশার, ওয়াশার, ড্রায়ার, রেফ্রিজারেটর ও ফ্রিজার থেকে শুরু করে ভ্যাকুয়াম ক্লিনার, কফি মেশিন, ইলেক্ট্রিক কেটলিসহ ঘরের ছোটখাট নানা যন্ত্রপাতি।

এডিসন ইলেক্ট্রনিক্সের বিজনেস ডিরেক্টর জাফরুল আলম খান বলেন, “বাংলাদেশের ক্রেতারা জার্মান প্রযুক্তির কদর বোঝে এবং আমি নিশ্চিত বশ ও এডিসন হোম অ্যাপ্লায়েন্সের যৌথ প্রচেষ্টায় বশ বাংলাদেশের সবচাইতে পছন্দনীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হয়ে উঠবে।” 

শো রুম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেসের সিইও টমাস আলোনসো, এডিসন ইলেক্ট্রনিক্সের বিজনেস ডিরেক্টর জাফরুল আলম খান উপস্থিত ছিলেন।