২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারা দেশে বন্যাদুর্গতদের প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা বিতরণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারা দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, জরুরি ওষুধসহ অন্যান্য সামগ্রী) সহায়তা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।