স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে মিউচুয়াল ফান্ড ‘এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড’ বিষয়ে কাস্টোডিয়াল চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
রোববার স্বাক্ষরিত এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য কাস্টোডিয়াল সার্ভিস দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এহসানুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিস বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আযম, স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের ফিনান্স ও অ্যাকাউন্টস বিভাগের ম্যানেজার এবং কোম্পানি সেক্রেটারি মো. সাফাতুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
