২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেলফি এক্সপার্ট এফ৩’ নিয়ে এলো অপো

সেলফির জন্য বিশেষভাবে তৈরি আরও একটি সেলফি এক্সপার্ট এফ৩ হ্যান্ডসেট নিয়ে এলো মোবাইল ব্র্যান্ড অপো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 10:50 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

রোববার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিকভাবে এ হ্যান্ডসেটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এফ৩-তে রয়েছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, নিজস্ব সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও গ্রুপ সেলফি তোলার জন্য একটি ওয়াইড এ্যাঙ্গেল ক্যামেরা। ২৫ হাজার ৯৯০ টাকায় এ হ্যান্ডসেট পাওয়া যাবে।

সারা দেশে এফ৩-এর বিক্রয় শুরু হতে যাচ্ছে ১৩ মে এবং এর প্রি-অর্ডার চলবে ৭ থেকে ১২ মে। সকল প্রি-অর্ডার এন্ট্রির জন্য অপো একটি লাকি ড্র-এর আয়োজন করেছে। এতে বিজয়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের স্বাক্ষর করা এফ৩ হাতে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ঈ বলেন, অপো-এর কাছে তার ক্রেতাদের চাহিদা সব সময়ই সর্বাধিক অগ্রাধিকার পেয়ে থাকে।

“ক্রেতাদের সেরা মানের পণ্য উপহার দেওয়া এবং সেই পণ্য ব্যবহারে তাদের পূর্ণ সন্তুষ্টি ও আনন্দই আমাদের লক্ষ্য। সকলের অংশগ্রহণে আমাদের পণ্যগুলোর মাধ্যমে সব সময়ই প্রযুক্তির শীর্ষে থেকে আমরা সব সীমানাকে ভেঙে দিয়ে গড়তে চাই একটি সমতুল্য বিশ্ব, যেখানে বর্তমান প্রজন্ম প্রতিটি মুহূর্তকে বিশ্বের কাছে তুলে ধরবে তাদের ফ্রন্ট ক্যামেরার মধ্য দিয়ে, উদযাপন করবে বেঁচে থাকার মুখোরিত আয়োজনকে।”

ডুয়াল সেলফি ক্যামেরা এফ৩-এর মাধ্যমে ‘গ্রুপ সেলফি’ প্রজন্মের কাছে ‘সেলফিএক্সপার্ট’ হিসেবে অপোর অবস্থান আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘ডুয়াল সেলফি ক্যামেরা’

অপোর কর্মকর্তারা জানান, ‘একটি সেলফির জন্য, অন্যটি গ্রুপ সেলফির জন্য’- এফ৩ এর ডাবল ভিউ গ্রুপ সেলফি ক্যামেরায় সাধারণ যে কোনো সেলফি ক্যামেরার চেয়ে আছে দ্বিগুণ ভিউ এবং আরও বৃহত্তর ‘ফিল্ড-অব-ভিউ’। এর উন্নত মানের ৬ পি লেন্স দেবে প্রফেশনাল ইমেজ কোয়ালিটি এবং খুব সামান্য ইমেজডিস্টোর্শনযার, ফলে গ্রুপ সেলফিটি হবে একদম পার্ফেক্ট।

এরবিল্ট-ইন স্মার্ট ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার ফ্রেমে তিনজনের বেশি মানুষ থাকলেই আপনাকে পরামর্শ দেবে ‘গ্রুপ সেলফি মোড’-এ সুইচ করতে।

অপো এফ৩-তে আরও আছে একটি ১৩ মেগাপিক্সেল, ১/৩ ইঞ্চি সেন্সরের একটি রিয়ার ক্যামেরা। আলোর প্রতিসংবেদনশীলতা বাড়িয়ে এটি চমৎকারভাবে রাতেও ছবি তুলতে পারে।

সেলফি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এফ৩-তে রয়েছে পামশাটার। ফোনটি হাতে ধরে রাখাকালীন ফোনের স্ক্রিনের ওপর হাত নাড়ালেই নিজ থেকে সেলফি কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং সেলফি হবে শেক-ফ্রি।

অপো এফ৩-তে আছে অক্টা-কোরপ্রসেসর, ৪ জিবি র্যা ম, ৬৪ জিবি রম ও কালার ওএস ৩.০, যা নিশ্চিত করে স্ন্যাপি ও স্মুথ পারফরমেন্স। এর ট্রিপল স্লট কার্ড ট্রে-এর মাধ্যমে একই সাথে ব্যবহার করা যাবে দুটি ন্যানোসিম ও একটি এসডি কার্ড।

এফ৩-এর আরও আছে ৩২০০ এমএএইচ-এর হাইএনার্জি, হাই ডেনসিটি ব্যাটারি, যা দেবে আরও দীর্ঘ সময়ের কার্যকারিতা। এর ব্যাটারি লাইফ ১৫ ঘণ্টারও বেশি!

এফ৩-এর ৫.৫ ইঞ্চি বডি আরও হালকা এবং স্লিম, যার ফলে গ্রাহকরা পাবেন আরামদায়ক গ্রিপ।

এফ৩ পাওয়া যাবে গোল্ড, রোজ গোল্ড ও ব্ল্যাককালারে। এফ৩-এর গোল্ড ভ্যারিয়েন্ট ১৩ মে থেকে দেশব্যাপী অপোর সব আউটলেটে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার ব্রুস লিসহ অন্যরা উপস্থিত ছিলেন।