২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শেষ হয়েছে ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 01:05 AM

Updated : 20 Aug 2022, 12:14 PM

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজের ৫০০ জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে ছিল কুইজ পরীক্ষা, পোস্টার প্রদর্শনী, বক্তৃতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী বিজয়ী ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন।

ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বিশেষ পুরস্কার হিসেবে বিজয়ী দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরির জন্য মাইক্রোস্কোপ ও বিজয় শিক্ষার্থীদের মাঝে প্রাইজ বন্ড প্রদান করেন।