২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ লাখ শেয়ার বেচবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের এক উদ্যোক্তা ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানোনো হয়েছে।

আসমা বেগম নামে এক উদ্যোক্তা তার হাতে থাকা এক্সিম ব্যাংকের এক কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৭৮২টি শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে এসব শেয়ার বিক্রি হবে।

এক হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৪৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১৮ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, শূন্য দশমিক ৪৩ শতাংশ বিদেশি বিনেয়োগকারীদের হাতে এবং ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

২০০৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।