২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে প্রিমিয়ার সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০ জুন, ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেওয়া হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
প্রিমিয়ার সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের এসএস খালেদ রোডের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ অক্টোবর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩২ টাকা ২২ পয়সা।
