২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয় চালু

গুলশানে নতুন এ শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয় চালু

সোমবার গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 10:30 PM

Updated : 09 Oct 2023, 10:49 PM

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) গুলশান শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

সোমবার বিকালে গুলশান-১ এর টাওয়ার অব আকাশে এ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন বলে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সালমান এফ রহমান অনুষ্ঠানে বলেন, “গুলশানে নতুন এই শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রম আরও বেগবান হবে। ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইয়ের সেবা পৌঁছে দেওয়ার জন্য এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে।”

এই উদ্যোগ উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, “গুলশানে শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআই এর কার্যক্রম আরও বেগবান হবে। এর ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি বিনিয়োগকারী ও অতিথিদের সঙ্গে বৈঠক অনেক সময় সাশ্রয়ী ও সহজতর হবে।

“পাশাপাশি এফবিসিসিআই এর অনুষ্ঠান ও ছোট পরিসরের সভা করার ক্ষেত্রে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”