শেফ’স চয়েস মসলা বাজারজাত করবে নিউজিল্যান্ড ডেইরি
দেশের শীর্ষস্থানীয় শেফদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে লোগো উন্মোচন করা হয়।
ক্রিস্টাল গ্রেইনস এর মসলা ‘শেফ’স চয়েস’ এর বিক্রয় ও বিপণন সহযোগী হয়েছে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড।
সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর লোগো উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস।
অনুষ্ঠানে নিউজিল্যান্ড ডেইরি এর ব্যবস্থাপনা পরিচালক সামসুল আলম মল্লিক ও প্রধান নির্বাহী মহসিন উদ্দিন আহমেদ, শেফ ড্যানিয়েল সি গোমস, রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান, শেফ সাইমন খান, সোনারগাঁও হোটেলের শেফ জহির খান, বাংলাদেশ বিমানের শেফ মোহাম্মদ আলী, রেডিসন ব্লু চট্টগ্রামের শেফ জসিম, রেডিসন ব্লু এর শেফ রশিদ, সারাহ রিসোর্টের শেফ মাসুম বিল্লাহ, সিক্স সিজনের শেফ বুরহান, অ্যাস্কট হোটেলের শেফ আনন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শেফ’স চয়েস ব্র্যান্ডটি উদ্ভাবনের মূলেই ছিল নতুনত্ব আনা, যা পণ্যগুলোকে গুণগত মানসম্পন্ন করে তোলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিস্টাল গ্রেইনস বিশ্বাস করে ভালো রান্নার জন্য প্রয়োজন প্রাকৃতিক গুণসম্পন্ন খাঁটি মশলা, যা ভোক্তা সাধারণের চাহিদা পূরণ করবে। কর্মজীবী নারী বিশেষ করে যারা চটপটে স্বাস্থ্যকর রান্নাকে পছন্দ করেন, তাদের পছন্দ হবে শেফ’স চয়েস।
