১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের এএমডি হলেন ওমর ফারুক ও জামাল উদ্দিন

অভিজ্ঞ এই দুই কর্মকর্তা ব্যাংকিংয়ের ওপর বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

ইসলামী ব্যাংকের এএমডি হলেন ওমর ফারুক ও জামাল উদ্দিন
মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 07:47 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

ইসলাামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে টানা ৩৭ বছর ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ওমর ফারুক খান ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশের অ্যাসোসিয়েট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)।

তিনি থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও দুবাইতে ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। 

অন্যদিকে মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০২ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দিয়ে ২২ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জামাল উদ্দিন চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (চুয়েট) থেকে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন।

তিনি জাপান, শ্রীলংকা, বাহরাইন ও ভারতে ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার, অ্যান্টি-মানি লন্ডারিং ও  বাসেল-৩ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।