Published : 06 Aug 2023, 06:36 PM
দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেড সম্প্রতি ৫০ বছরে পদার্পণ করেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অ্যাডকমের নতুন নতুন সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের পেছনে অগ্রণী ভূমিকা রয়েছে দেশের বিজ্ঞাপন শিল্পের প্রথম নারী কর্ণধার গীতিআরা সাফিয়া চৌধুরীর শক্তিশালী নেতৃত্ব।
বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী অ্যাডকমকে সেরা উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্প্রতি অ্যাডকম লিমিটেড তাদের প্রধান কার্যালয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিলিভার বাংলাদেশের এমডি ও সিইও জাভেদ আক্তার।