১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ক্যাশ ম্যানেজমেন্ট: সিটি ব্যাংক ও ইফাদ মটরসের চুক্তি

এ চুক্তির আওতায়, সারাদেশে রয়্যাল এনফিল্ড মটরসাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

দেশব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি বিস্তৃত করতে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইফাদ গ্রুপ।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে সোমবার একবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এ চুক্তির আওতায়, সারাদেশে রয়্যাল এনফিল্ড মটরসাইকেল ডিস্ট্রিবিউশনে সিটি ব্যাংক ইফাদ গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং নুরুল্লাহ চৌধুরী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি, হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হক এবং ইফাদ গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার সোহাদ্বীপ কে দাস এ সময় উপস্থিত ছিলেন।