২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৮০ শিক্ষার্থীকে 'গভর্নর' বৃত্তি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

“গভর্নর স্কলারশিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের সেরাদের জন্য একটি স্বীকৃতি,” বলেন ডেপুটি গভর্নর নাসের।

নিজস্ব প্রতিবেদক

Published : 07 Nov 2022, 06:47 PM

Updated : 07 Nov 2022, 07:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০ জন এবং অর্থনীতি বিভাগের ৬০ শিক্ষার্থীকে ‘গভর্নর স্কলারশিপ’ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের বলেন, “গভর্নর স্কলারশিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ দুটি বিভাগের সেরাদের জন্য একটি স্বীকৃতি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রদত্ত এই বৃত্তি থেকে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে।"

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “শিক্ষার সাথে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া মানেই দেশের ভবিষ্যতের কল্যাণে কাজ করা। তাই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আবারও সাহায্য করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক জিয়াউর রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুইডা) পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।