২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল

বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সম্পর্কিত আইন ও বিধি, বিনিয়োগের সুযোগ সম্পর্কে নানা প্রশ্ন এবং যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগের ঠিকানাও রয়েছে পোর্টালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় ‘ফরেইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং পোর্টাল‘ নামে একটি ওয়েবসাইট  চালু করেছে বাংলাদেশ ব্যাংক।  

রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বলা হয়েছে, এই পোর্টালের (https://www.bb.org.bd/feidportal/index.html) মাধ্যমে বিনিয়োগকারীরা নানা রকমের তথ্য পাবেন। 

বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সম্পর্কিত আইন ও বিধি, বিনিয়োগের সুযোগ সম্পর্কে নানা প্রশ্ন এবং বিনিয়োগ সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগের ঠিকানাও রয়েছে এই পোর্টালে। 

সব ব্যাংক যে পোর্টালটির সুবিধা নেয়, সে নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া গ্রাহক ও বিনিয়োগকারীদের সামনে বিষয়টি তুলে ধরার অনুরোধ জানানো হয় সার্কুলারে।