১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আড়াইহাজারে কর চালানপত্র না থাকা ৭৩ হাজার কেজি সুতা জব্দ

পুরিন্দা বাজারের হাজী মোবারক মোল্লার অনিক ট্রেডার্সের চারটি গুদামে এ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:03 PM

Updated : 10 Oct 2026, 09:03 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে চালানপত্রবিহীন প্রায় ৭৩ হাজার কেজি অবৈধ সুতা জব্দের তথ্য দিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

পুরিন্দা বাজারের হাজী মোবারক মোল্লার অনিক ট্রেডার্সের চারটি গুদামে এ অভিযান চালানো হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি দল অভিযান চালায়।

“তল্লাশি কর চালানপত্রবিহীন চায়না ও ইন্ডিয়া অরিজিনের মেটালিক ইয়ার্ন, পলেস্টার ইয়ার্ন ও নাইলোন ইয়ার্নের ৭২ হাজার ৯৪৪ কেজি ‘অবৈধ’ সুতা পাওয়া যায়।”

সংস্থাটির ভাষ্য, “জব্দকৃত সুতার আনুমানিক মূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা।”