‘কর ফাঁকি’, নারায়ণগঞ্জে ২৪ টন সুতা জব্দ
এসব সুতা ‘কর চালানবিহীন’ বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি গোডাউনে থেকে ২৪ টন সুতা জব্দ করা হয়েছে।
দেশি-বিদেশি সুতাগুলো ‘কর চালানবিহীন’ বলে মঙ্গলবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে আড়াইহাজারে পুরিন্দা বাজার হাজী আব্দুল সালাম মার্কেটে মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স এর একটি গোডাউনে তল্লাশি চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।
সুতাগুলোর মূল্য ৮২ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
