১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিল আইবিএফ

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করতে রচনা প্রতিযোগিতা আয়োজন করে আইবিএফ।

রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিল আইবিএফ
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 08:37 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করতে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেখানে  চারটি ক্যাটাগরিতে আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। 

এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকাসহ ৪০ জন বিজয়ীকে চেক ও সনদ দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আইবিএফের নির্বাহী কমিটি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বক্তব্য দেন। আইবিএফের মহাব্যবস্থাপক ফায়জুল কবির শুভেচ্ছা বক্তব্য দেন।