১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা

সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। ছবি পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2025, 01:47 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখলেন একদল বিদেশি বিনিয়োগকারী। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী মঙ্গলবার সকালে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। 

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন।

পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। 

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।

সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।

চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে।

বিএসইজেড পরিদর্শনে আসা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ। ছবি পিআইডি

বিএসইজেড পরিদর্শনে আসা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। 

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

সুইডিশ কোম্পানি নিলর্ন মঙ্গলবার বিএসইজেডে কারখানা তৈরি লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে। ছবি পিআইডি

সুইডিশ কোম্পানি নিলর্ন মঙ্গলবার বিএসইজেডে কারখানা তৈরি লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে

“এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।”

পুরনো খবর

বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করবে কেনযে উত্তর বিডা প্রধানের