১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রপ্তানিতে অবদান: স্বর্ণ পদক পেল ওয়ালটন

আগের অর্থবছরেও ওয়ালটন জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:45 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে অবদানের জন্য ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি'র স্বর্ণ পদক পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। 

আগের অর্থবছরেও ওয়ালটন জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দেশে বৈদেশিক মুদ্রা আহরণ অবদান রাখার স্বীকৃতিতে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩২টি পণ্য খাতের মোট ৭৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি'র স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম নূরুল আলম রেজভী। 

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস এম নূরুল আলম রেজভী বলেন, “এক সময়ের সম্পূর্ণ আমদানি নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ এখন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রপ্তানি করছে। নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্বের। এরই স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো'র ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম এবং বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন।