হজ কার্যক্রম: শুক্র ও শনিবার ব্যাংক খোলা
ছুটির দুদিন হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শাখা-উপশাখা বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
হজযাত্রীদের সুবিধার জন্য হজ কার্যক্রমের সঙ্গে স্ম্পৃক্ত ব্যাংকের শাখা ও উপশাখা শুক্র ও শনিবার খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবারের এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত সংখ্যক জনবলের মাধ্যমে শুক্রবার ও শনিবার ছুটির দিনও এসব শাখায় সেবা দিতে হবে।
হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শাখা, উপশাখা বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই দুই দিন।
হজ এজেন্সিগুলোর অর্থ লেনদেন, হজযাত্রীদের ডলার এনডোর্সমেন্ট ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল।
