২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে জন্ম ৪ জমজকে মিনিস্টার গ্রুপের উপহার

চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া এসব নবজাতক নাম পেয়েছে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 12:09 AM

Updated : 11 May 2023, 12:09 AM

চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতককে উপহারসামগ্রী প্রদান করেছেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় একটি ক্লিনিকে নবজাতকদের বাবা-মার হাতে উপহার সামগ্রী তুলে দেন মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার শহরের আঁখিতারা ক্লিনিকে এ চার কন্যাশিশুর মা হন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রাজমিস্ত্রি মাহবুবুর রহমানের স্ত্রী কল্পনা খাতুন। এ দম্পতির ১০ বছর বয়সি একটি ছেলে আছে।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে কল্পনা খাতুনের চার কন্যা সন্তানের জন্ম হয়। তারা সবাই সুস্থ আছেন।