ওয়ালটন আবার পেল ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি
এ পুরস্কার ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথ সুগম করবে।“
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ পুরস্কার পাওয়ার কথা জানিয়েছে ওয়ালটন।
শনিবার রাজধানীর এক হোটেলে লন্ডনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডয়াইড’ এই স্বীকৃতি দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ওয়ালটনের পক্ষে সুপারব্র্যান্ডের ট্রফি ও সনদ গ্রহণ করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।
হুমায়ুন কবীর বলেন, “আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডের এই সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথ সুগম করবে।“
সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন এ সময় উপস্থিত ছিলেন।
