১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবি ব্যাংকের ‘ক্যাশলেস’ কার্যক্রম চালু টুঙ্গিপাড়ার এক বাজারে

এ কার্যক্রমের আওতায় ব্যাংকের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:30 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কেনাকাটায় গ্রাহকদের অর্থ পরিশোধের সুবিধার জন্য ‘শতভাগ ক্যাশলেস’ কার্যক্রম চালু করেছে এবি ব্যাংক পিএলসি।

সোমবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়,  এ কার্যক্রমের আওতায় পাটগাতী বাজারে এবি ব্যাংকের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

কার্যক্রমটি উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।