২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী

এবার ২১ জন বিজয়ী বিভিন্ন পুরস্কার বুঝে পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 07:32 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রায় ২০ কোটি টাকার মেগা ক্যাম্পেইনে বিজয়ীদের কাছে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। 

এ ধারাবাহিকতায় এবার ২১ জন বিজয়ী বিভিন্ন পুরস্কার বুঝে পেয়েছেন। এর আগে তিনটি দল বুঝে পেয়েছে ঢাকায় তাদের নিজেদের জমি। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান নগদের হয়ে উপহার বিতরণ করেন।   

রমজান মাস উপলক্ষে প্রতি বছরই দারুণ সব আকর্ষণীয় অফার নিয়ে আসে নগদ। এবার আয়োজন করা হয়েছিল মেগা ক্যাম্পেইনের। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পেয়েছেন গ্রাহকরা। 

এছাড়া নগদ লেনদেনে ক্যাম্পেইনে ১০০ ভাগ ক্যাশব্যাক অথবা বোনাস জেতার সুযোগ থাকছে। পাশাপাশি এসইউভি গাড়ি, বাইক, টিভি, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ বিভিন্ন পুরস্কারও থাকছে। 

আর মেগা ক্যাম্পেইন চলা অবস্থায় নগদের বিশেষ টিভি শোর প্রত্যেক পর্বে কুইজের উত্তর দিয়ে জিতে নেওয়া যাবে ভিউয়ার্স অ্যাওয়ার্ড। 

এই ক্যাম্পেইনে আরো যারা বিজয়ী হবেন তাদের পুরস্কারও ধাপে ধাপে বিতরণ করা হবে।