২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অর্থমন্ত্রীকে এবিবির অভিনন্দন

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়েও আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 07:34 PM

Updated : 17 Jan 2024, 07:34 PM

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। 

সচিবালয়ে বুধবার সংগঠনের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা দেশের আর্থিক ও ব্যাংকিং খাতের নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন। 

এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন, মহাসচিব প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ, কোষাধ্যক্ষ মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান উপস্থিত ছিলেন।