২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স পাঠালে মোটরসাইকেল উপহার দিচ্ছে নগদ

গ্রাহকের নগদ অ্যাকাউন্টে কমপক্ষে ৫ হাজার টাকা রেমিটেন্স এলে তিনি এই মেগা গিফট পেতে পরেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 06:01 PM

Updated : 17 Oct 2023, 06:24 PM

বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের ওপর ‘মেগা গিফট ক্যাম্পেইন’ শুরু করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।

গ্রাহকের নগদ অ্যাকাউন্টে কমপক্ষে ৫ হাজার টাকা রেমিটেন্স এলে তিনি এই মেগা গিফট পেতে পরেন। এই পুরস্কার সরকার ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার বাইরে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ১৫ অক্টোবর শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় নগদ ব্যবহার করে রেমিটেন্স গ্রহণ করলে মোটরসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, সোনার বারসহ নানা উপহার জেতার সুযোগ থাকছে। ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই উপহারের জন্য বিবেচিত হবেন।

প্রত্যেক উপহার বিজয়ীকে নগদ থেকে ফোন করে জানানো হবে। তারা নগদের প্রধান কার্যালয় থেকে সপ্তাহে একদিন এই উপহার সংগ্রহ করার সুযোগ পাবেন।