১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংক চুক্তি

ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতি এর আওতায় স্কুটি কিনতে সহজ শর্তে ঋণ পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

নারীদের স্কুটি কিনতে ঋণ দিতে চুক্তি করেছে জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংক।

বৃহস্পতিবার ‘স্মার্ট কার্ড স্কুটি ঋণ প্রজেক্ট’ শীর্ষক এ সমঝোতা চুক্তি হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এবি ব্যাংক।

এতে বলা হয়, জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা সমিতিকে এবি ব্যাংক নারীদের স্কুটি কিনতে সহজ শর্তে ঋণ দেবে। জয়িতা ফাউন্ডেশনের ‘রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডের’ আওতায় এ ঋণ দেওয়া হবে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান চুক্তিতে সই করেন।