২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইউএস ট্রেড শোয়ে ছাড়ে মিলছে ‘হারল্যান’ পণ্য

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত তিনদিনব্যাপী এই ট্রেড শো রিমার্ক-রল্যানের প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:23 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের যৌথ আয়োজনে ২৯তম ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির কালার কসমেটিকস ব্র্যান্ড ‘হারল্যান’। 

হারল্যানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত তিনদিনব্যাপী এই ট্রেড শোয়ে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

এছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদসহ রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইউএস ট্রেড শো চলবে শনিবার পর্যন্ত। বরাবরের মত এবারেও হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ট্রেড শোতে হারল্যান নিয়ে এসেছে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনার। এসব পণ্যে থাকছে ২৫ শতাংশ মূল্যছাড়।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে কাজ করছেন চিত্রনায়ক শাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। 

তিনি বলেন, “নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর। যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার,  হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।”