২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্টআপে অর্থায়ন: সিটি ব্যাংক-এসবিকে টেকভেঞ্চারস সমঝোতা

বর্তমানে এসবিকে টেকভেঞ্চারস-এর ৪২টি স্টার্টআপে বিনিয়োগ রয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 06:55 PM

Updated : 12 Feb 2023, 06:55 PM

স্টার্টআপে অংশীদারিত্ব ও অর্থায়নের জন্য এসবিকে টেকভেঞ্চারস-এর সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে দি সিটি ব্যাংক। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দি সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সিটি ব্যাংক সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়। 

সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান এবং এসবিকে টেকভেঞ্চারস-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

দুই কোম্পানির মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে এসবিকে টেকভেঞ্চারস-এর বিভিন্ন খাতের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে সহযোগিতার জন্য চিহ্নিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। 

বর্তমানে এসবিকে টেকভেঞ্চারস-এর ৪২টি স্টার্টআপে বিনিয়োগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এড টেক, হেলথ টেক, ফিন টেক, ই-কমার্স, বিটুবিসাস ইত্যাদি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিওও এবং ক্যামেলকো মাহিয়া জুনেদ; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান; উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মেসবাউল আসীফ সিদ্দিকী; ডিজিটাল ফাইন্যান্সের ভারপ্রাপ্ত প্রধান মুজতানিবুল আহমেদ এবং এসবিকে টেকভেঞ্চারস-এর ডিরেক্টর অব ইনভেস্টমেন্টস আনিসা আলী সিএফএ এবং ডিরেক্টর অব অপারেশনস ফারহান রহমানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসবিকে টেকভেঞ্চারস একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) লাইসেন্স প্রাপ্ত।