২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরের উৎসব মঞ্চে ব্লগারদের আমন্ত্রণ

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

Published : 19 Dec 2012, 05:02 PM

Updated : 23 Jun 2022, 11:57 PM

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ১০ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয়। এতে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গুলো অংশ গ্রহণ করেন। ১৩ই ডিসেম্বর উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ ব্লগারদের আমন্ত্রন জানান। মুক্তিযুদ্ধ বিজয় উৎসব মঞ্চে "ব্লগার উদ্যোগ-বিডিনিউজ২৪.কম" ব্লগের পক্ষে স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাষ্টি জনাব মফিদুল হক, ট্রাষ্টি জনাব ডাঃ সারওয়ার আলী ও ট্রাষ্টি জনাব আলী যাকেরের সাথে ব্লগার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও ব্লগার জয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ৭১ টিভি।