২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালের বাংলা সিনেমা

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 16 Nov 2012, 04:06 PM

Updated : 25 Jun 2022, 11:00 PM

কিছুদিন আগে পথেঘাটে বেশ পোস্টারিং চোখে পড়ল। তারপর নীলক্ষেত সংলগ্ন বলাকা হলে চলেছিল সিনেমাটি। মিরপুরের পূরবী সিনেমা হলেও চলেছিল। আর যেসব সিনেমা হল চোখে পড়েনি, ধরে নিচ্ছি, সেখানেও মুক্তি পেয়েছিল ডিপজলের "স্বামীভাগ্য" ! বাংলা সিনেমার নামের মান অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ। হাসির খোড়াকও যোগায় বটে। এফডিসি এখন আর ভগ্নপ্রায় নয়, বোধকরি প্রেতপুরী! অথচ সিনেমা শিল্পকে রক্ষা জরুরী। আপনার এলাকার সিনেমা হলে হালে কোন বাংলা সিনেমাটি চলছে?