‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে ক্ষমতাসীনদের নিগ্রহের শিকার হয়েছেন’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র্যাক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকতার নীতি ও আদর্শে ‘অবিচল থেকেছেন’ বলে মনে করে ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র্যাক)।
সংগঠনটি বলেছে, “তৌফিক ইমরোজ খালিদী ছিলেন সাংবাদিকতার এক পথিকৃৎ। সাহসী ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
“সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে অতীতে তিনি ক্ষমতাসীনদের নিগ্রহের শিকার হয়েছেন।”
মস্তিষ্কের রক্তক্ষরণে শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে প্রয়াত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে র্যাক।
সংগঠনটির শোকবার্তায় বলা হয়, “তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল।”
