২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল সার্টিফিকেট ও এনআইডি তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

দীর্ঘদিন ধরে জালিয়াতি করে তারা মোটা টাকা হাতিয়ে নিয়েছেন বলে র‍্যাবের ভাষ্য।

জাল সার্টিফিকেট ও এনআইডি তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

র‍্যাবের হাতে গ্রেপ্তার আব্দুল মজিদ ও মো. মাসুম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:58 PM

Updated : 17 Oct 2022, 06:58 PM

জাল সার্টিফিকেট এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে রাজধানীতে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন মো. আব্দুল মজিদ (২৫) ও মো. মাসুম (২৭)। দীর্ঘদিন ধরে জালিয়াতি করে তারা মোটা টাকা হাতিয়ে নিয়েছেন বলে র‍্যাবের ভাষ্য।

সোমবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ জানায়, রাজধানীর পল্টন এলাকার 'মজিদ এন্টারপ্রাইজ' থেকে রোববার রাতে মজিদ ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, “তারা জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করত। এই দুইজন দীর্ঘদিন ধরে প্রতারণায় মাধ্যমে স্বল্প শিক্ষিত মানুষজনের সরলতার সুযোগ নিয়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড তৈরি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।”

মাসুম ও মজিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।