২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সকালে ঢাকায় পৌঁছায়।

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 12:36 PM

Updated : 14 Mar 2024, 12:36 PM

স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকায় পৌঁছায় বলে জানান রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এসএম রাহাত হাসনাত।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩ মার্চ আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। এরপর মেডিকেল চেকআপের অংশ হিসেবে আরব আমিরাত থেকে লন্ডনে যান। সেখান থেকে বৃহস্পতিবার দেশে ফিরলেন।

এই যাত্রায় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী রেবেকা সুলতানা।