২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নবাবপুর রোড শাখায় অগ্নিকাণ্ড

সোমবার রাত ১টার দিকে ব্যাংকটিতে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নবাবপুর রোড শাখায় অগ্নিকাণ্ড

সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 10:42 AM

Updated : 29 Jan 2024, 11:03 AM

ঢাকার নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, সোমবার রাত ১টার দিকে ওই ব্যাংকে আগুন লাগার খবর পান তারা।

“চারতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক। আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। রাত ২টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। “

এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল হক।