সচিবালয়ের ভবনে আগুন
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই ভবনের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেছেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে আগুনের খবর পেলেও পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলার কথা বলেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
তিনি বলেন, “সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পাওয়া গিয়েছিল। সেখানে বাথরুমের ওপরের সিলিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তাদের কাজ করতে হয়নি। সেখানকার লোকজনই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।”
