২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িতে উন্মুক্ত খনি: একমত মরিয়ার্টি-ইলাহী

ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী- বলছে উইকিলিকসের ফাঁস করা গোপন নথি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী- বলছে উইকিলিকসের ফাঁস করা গোপন নথি। এ ক্ষেত্রে কয়লা খনি প্রকল্পের জন্য সংসদীয় সমর্থন সৃষ্টিতে মরিয়ার্টিকে তার সম্মতির কথা জানান তৌফিক-ই-ইলাহী। উইকিলিকসের ফাঁস করা নথির ভিত্তিতে যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "২০০৬ সালে কার্যক্রম গোটাতে বাধ্য হলেও গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) বাংলাদেশে তার উপস্থিতি প্রবলভাবে ধরে রেখেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি কয়লা খনির কাজ চালিয়ে যাওয়া অধিকার পেতে তদবির চালিয়ে যাচ্ছে। "চলতি মাসের শুরুতে জিসিএম'র চেয়ারম্যান স্টিভ বাইওয়াটার বলেন, বাংলাদেশের একটি সংসদীয় স্থায়ী কমিটি খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সুপারিশ করেছে।" ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে গত ২৯ নভেম্বর সুপারিশ করেছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, "২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মুখে সেনাদের গুলিতে তিনজন নিহত ও অসংখ্য আহত হয়।" এশিয়া এনার্জির পরিবর্তিত নাম গ্লোবাল কোল ম্যানেজম্যান্ট। কয়লা খনি প্রকল্পটি চালিয়ে যাওয়ার অনুমতি দেবে কি না সে বিষয়ে বাংলাদেশ সরকার এখনো স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি বলে উল্লেখ করেছে গার্ডিয়ান। "কয়লা খনির বিষয়টি নিয়ে জোাালো বিতর্ক রয়েছে, আন্দোলনকারীরা আশঙ্কা করছেন দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়া হবে।" গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, "বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি গত বছরের জুলাই মাসে পাঠানো এক তারবার্তায় জানান, তিনি কয়লা খনির অনুমতি দিতে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর কাছে আবেদন জানিয়েছেন। "মরিয়ার্টি বলেন, 'উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনই সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে।'" ফুলবাড়ি কয়লা খনিতে সম্পৃক্ত এশিয়া এনার্জির ৬০ ভাগ বিনিয়োগ মার্কিন বলে ওই বার্তায় জানান মরিয়ার্টি। "এশিয়া এনার্জির কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এ প্রকল্প সরকারের অনুমোদন পাবে বলে তারা আশাবাদী।" তারবার্তায় মরিয়ার্টি আরো উল্লেখ করেন, "ঐতিহাসিকভাবে নিপীড়িত ও অবহেলিত আদিবাসী স