লন্ডন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উইকিলিকসের ফাঁস করে দেওয়া মার্কিন গোপন নথিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) জঙ্গিবাদী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) সদস্যদের নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন দিয়েছিলো।
২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে অক্টোবর-নভেম্বর মাসে ডিজিএফআই'র তৎকালীন নেতৃত্ব এ রকম তৎপরতা চালিয়েছিলো বলে মার্কিন নথিতে লেখা রয়েছে।
নথিতে বাংলাদেশের মার্কিন স্থাপনায় হামলার হুমকিতে ভয় পাওয়ার কথাও আছে। আছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের ওপর নজরদারির অভিপ্রায়।
সে সময়কার নথিতে বলা হচ্ছে, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) সদ্য আত্মপ্রকাশ করা একটি দল। ইসলামি জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) এর জ্যেষ্ঠ সদস্যরা নতুন এই দল গঠন করে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) হুজি-বিকে মূলধারার রাজনীতিতে নিয়ে আসার লক্ষ্যে আইডিপি গঠনে সমর্থন দেয় এবং এর কর্মকাণ্ড তীক্ষ
bdnews24