২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করতে যাচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 04:45 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করতে যাচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানির পর এ কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তারা আগামী ১১ জুলাই এ আবেদন করবেন। হায়দার সাংবাদিকদের বলেন, আদালত সাঈদীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে বলেছে। আমরা সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করবো। অন্যদিকে সাঈদীর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "আদালত বলেছে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে। তদন্ত প্রতিবেদনে অভিযোগ গঠনের মতো উপাদান থাকলে অভিযোগ গঠনের আবেদন করা হবে। অন্যথায় তিনি খালাস পাবেন।" এদিন সাঈদীর পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ হয়েছে। শুনানিতে হাজির করতে সাঈদীকে ট্রাইব্যুনালে নেওয়া হলেও অসুস্থতার কারণে তাকে এজলাসে তোলা যায়নি। তাকে কারা হেফাজতে চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়। এ কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর সকাল পৌনে ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর হায়দার আলী। অন্যদিকে সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জামিন আবেদন আদালতে উপস্থাপন করেন। শুনানিতে তানভীর বলেন, "সাঈদী ৭১ বছরের বৃদ্ধ। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন। সেখানে নার্সরা ওষুধপত্রের বিষয়গুলো দেখাশোনা করলেও পারিবারিক যত