২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচতলা থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু

রাকিব নামের ওই তরুণের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়।

পাঁচতলা থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 05:04 PM

Updated : 06 Jul 2023, 05:04 PM

ঢাকার কদমতলীতে এক কারখানা ভবনে রঙের কাজ করার সময় ক্রেন থেকে নিচে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিসিক শিল্প এলাকার ফেমাস স্টিল মিলসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (১৯) ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট গ্রামের হারুন মিয়া ছেলে। তিনি ঢাকার রায়েরবাগে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাকিবকে দুপুর দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের সহকর্মীর বরাতে তার বড় ভাই জুয়েল মিয়া হাসপাতালে সাংবাদিকদের জানান, আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ঝুলন্ত ক্রেনে বসে পাঁচতলায় রঙের কাজ করছিলেন রাকিব। এ সময় হঠাৎ তিনি নিচে পড়ে যান।

তবে কীভাবে তিনি নিচে পড়লেন, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি বলে জানান তিনি।