২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করে দেখালাম, আমরা পারি: প্রধানমন্ত্রী

পদ্মার বাধা আগেই জয় করেছে বাংলাদেশ্। ২০২২ সালের ২৫ জুন সেতু উদ্বোধন হয় সড়ক সেতু। এর সোয়া এক বছর পর চালু হলো রেলপথ। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে ১ নভেম্বর থেকে।

করে দেখালাম, আমরা পারি: প্রধানমন্ত্রী

পদ্মা নদীর ওপর দিয়ে ট্রেন চলাচল উদ্বোধনে মাওয়া রেল স্টেশন প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 02:20 PM

Updated : 10 Oct 2023, 02:20 PM

পদ্মা সেতু নির্মাণ নিয়ে নানা রকম ‘বাধা’ আসলেও ‘জনগণের শক্তিতে’ সেটি উৎরে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ওই সেতুর উপর দিয়ে বহুল প্রতীক্ষার ট্রেন যাত্রায় সেজন্য দেশবাসীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, “জনগণ সে সময় বড় শক্তি ছিল জনগণ। আমরা করে দেখালাম, হ্যাঁ আমরা পারি।”

নতুন রেলসংযোগের জন্য নির্মিত মাওয়া রেল স্টেশন এলাকায় সুধী সমাবেশে পদ্মায় রেল সংযোগের উদ্বোধনী ঘোষণার ট্রেনযাত্রা করেন শেখ হাসিনা।

ট্রেনে চেপে বসার আগে সাধারণ মানুষ যেভাবে টিকিট কাটবে, সেভাবে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন তিনি।

এরপর হুইসেল বাজিয়ে এবং পতাকা নাড়িয়ে ছাড়ার সংকেত দিয়ে ট্রেনে চেপে বসেন সরকারপ্রধান; ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় বাণিজ্যিক ট্রেন।

পদ্মার বাধা আগেই জয় করেছে বাংলাদেশ্। ২০২২ সালের ২৫ জুন সেতু উদ্বোধনের পরদিন থেকে শুরু হয় যান চলাচল। উচ্ছ্বসিত হয় মানুষ।

তবে পদ্মা জয়ে অর্ধেক কাজ শেষ হয় সেদিন। কারণ সেতুতে সড়ক সেতুর পাশাপাশে নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে রেল সেতু। দুই সেতুই একই সঙ্গে চালুর পরিকল্পনা ছিল শুরুতে। তবে নানা কাজে রেলের কাজ পিছিয়ে যায়।

সড়ক সেতু চালুর ১০ মাস পর রেল সেতুর কাজ শেষে গত ৪ এপ্রিল প্রথমবারের মতো সেতু অতিক্রম করে পরীক্ষামূলক ট্রেন। সেদিন একটি গ্যাং কার সেতু অতিক্রম করার তিন মাস পর ৭ সেপ্টেম্বর কমলাপুর থেকে যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পাড়ি দেয়। দুই ঘণ্টার কিছু কম সময়ে সেটি ভাঙ্গায় পৌঁছে। পদ্মা সেতু পার হতে এর সময় লাগে আট মিনিটের মতো।

সেদিন থেকেই এই রেল সেতু উদ্বোধনে পদ্মার ওপারে ছিল অধীর অপেক্ষা। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে সেতুর দুই তীরে সকাল থেকেই সাজ সাজ রর।

উদ্বোধন করার পর যখন ট্রেনটি পদ্মা নদী পাড়ি দিচ্ছে, সে সময় শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনকে নিজের অনুভূতির কথা জানান।

তিনি বলেন, “পদ্মাসেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পেরেছি। যার ফলে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায়া রাখতে পারবা না।

“বাংলাদেশের মানুষকে কেউ দাবায়া রাখতে পারবা না, এই আত্মবিশ্বাসটা তার কাছ থেকে আমাদের কাছে এসেছে।”

প্রধানমন্ত্রী এই পথে ট্রেন উদ্বোধন করলেও যাত্রীদের ট্রেনে চড়তে তিন সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে যশোরের বেনাপোল এবং রাজশাহী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ পর্যন্ত চলা ট্রেনটির চলার পথ বাড়িয়ে ঢাকা পর্যন্ত বাড়িয়ে রুট তিনটি চালু হবে আগামী ১ নভেম্বর।