১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-১৪ ও ১৫: নিখিল, কামাল মজুমদারসহ বৈধ প্রার্থী ১৮ জন

রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-১৫ আসনের আট জন প্রার্থীর কারও মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাননি; সবাইকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 04:08 PM

Updated : 04 Dec 2023, 04:08 PM

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে; বাতিল হয়েছে আটজনের মনোনয়নপত্র।

সোমবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

এই আরো যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের  এ ওয়াই এম কামরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. আবু হানিফ, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মাহমুব মোড়ল, জাতীয় পার্টি (জেপি) শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ, জাকের পার্টির মো. জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন, জাতীয় পার্টির মো. আলমাস উদ্দিন।

যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন- মুক্তিজোটের মো. আসিফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ, জেড আই রাসেল, কাজী ফরিদুল হক, মোহাম্মদ এমরুল কায়েস খান ও মো. লুৎফর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের খাজা মাঈন উদ্দিন, তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই ভোটারদের তথ্য ভুল দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।

“কেউ কেউ ফরমের ২০ ও ২১ নম্বর পৃষ্ঠায় স্বাক্ষর করেননি আর খাজা মাঈন উদ্দিন আয়কর রিটার্নের কাগজপত্র দাখিল করেননি,” বলেন তিনি।

ঢাকা-১৫ সবাই বৈধ প্রার্থী

রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-১৫ আসনের আট জন প্রার্থীর কারও মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাননি; সবাইকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন তিনি।

ভোটের লড়াইয়ে টিকে যাওয়া এই আসনের প্রার্থীরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মুহাম্মদ সামছুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সামছুল আলম চৌধুরী, জাকের পার্টির মাইনুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির নাজমা বেগম, বাংলাদেশ কংগ্রেসের মো. আশরাফ হোসাইন সরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম ইসলাম ও জাতীয় পার্টির মো. সামসুল হক।