১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার কাপ্তান বাজারে আগুন: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

গত ২৭ মার্চের ওই আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন।

ঢাকার কাপ্তান বাজারে আগুন: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 05:45 PM

Updated : 02 Apr 2023, 06:11 PM

পাঁচ দিন আগে ঢাকার জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে শান্তি রানী দাস (২৭) এবং তার এর প্রায় ৭ ঘণ্টা আগে স্বামী রাজু দের (৩৬) মৃত্যু হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন এসএম আইয়ু্ব হোসেন জানান।

তিনি বলেন, “রাজু দের শরীরের প্রায় ৫৫ শতাংশ ও শান্তি রানীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।”

গত ২৭ মার্চ কাপ্তান বাজারের মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ওই অগ্নিকাণ্ডে এক পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন।

তাদের মধ্যে রাজুর মা কান্তা রানী (৬০), দুই ছেলে কৃষ্ণ দাস (৭) ও লক্ষণ দাস (৪) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এছাড়া তাদের প্রতিবশেী গীতা রানী দে (৬৫) ও আফজাল (৫২) চিকিৎসা নিয়ে গত শনিবার হাসপাতাল ছাড়েন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক দোলন ঘটনার দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, রাত সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় করে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।