১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী

ঈদুল আজহার উৎসব দুই দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে শুভেচ্ছাবার্তায় আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 08:11 PM

Updated : 28 Jun 2023, 08:14 PM

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছাবার্তায় মোদী বলেন, “ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।”

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, “ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।”

“পবিত্র ঈদুল আজহার এই উৎসব আমাদের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে,” আশা প্রকাশ করে বলেন নরেন্দ্র মোদী।