ভোট দিয়ে দোয়া চাইলেন শেখ রেহানা
শেখ রেহানা বলেন, “সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। নৌকা জিতবে ইনশাল্লাহ।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি।
পরে শেখ রেহানা বলেন, “সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। নৌকা জিতবে ইনশাল্লাহ।”
এ সময় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক তার সঙ্গে ছিলেন।
এর আগে, রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী এই কেন্দ্রে ভোট দেন।
শেখ হাসিনার সঙ্গে ছিলেন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও সায়মা ওয়াজেদ পুতুল।
